ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শর্ত শিথিলের আহ্বান আসিফ নজরুলের
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে দেশটির দেওয়া শর্ত শিথিল করার জন্য আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার রাজধানীর এক হোটেলে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন, কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় মালয়েশিয়া। আমরা দেশটির কাছে বলেছি যে, শর্ত শিথিল করলে রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য যতটা সম্ভব উন্মুক্ত সুযোগ থাকবে।
তিনি আরও জানান, মালয়েশিয়া যে ১০টি শর্ত দিয়েছে, তার মধ্যে কিছু শর্তের বিষয়ে বাংলাদেশ সরকার কঠোর আপত্তি জানিয়েছে। আমরা বলেছি, সময়সীমা বাড়াতে হবে। বেশিরভাগ শর্ত পূরণ করা সম্ভব নয়; এগুলো পূরণ করতে গেলে সিন্ডিকেট তৈরি হতে পারে। আমরা চাই না শুধু কয়েকটি বড় রিক্রুটিং এজেন্সি সুযোগ পাবে, আমরা চাই যেন সুযোগ সর্বাধিক বিস্তৃত হয়। এ কারণে শর্ত শিথিলের অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে আশ্বাস এসেছে যে, তারা আমাদের প্রস্তাব বিবেচনা করবে।
উপদেষ্টা বলেন, শর্ত শিথিল ও শ্রমবাজার সর্বাধিক সব এজেন্সির জন্য উন্মুক্ত না হওয়া পর্যন্ত আমরা মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক আদান-প্রদান চালিয়ে যাব।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত