ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
দেশের ক্রিকেটে প্রথমবার আম্পায়ারিংয়ে দুই ভাই, গড়তে চলেছেন নতুন ইতিহাস
ডুয়া ডেস্ক : ক্রিকেটে দুই ভাইকে একসঙ্গে খেলতে দেখা সাধারণ ঘটনা। কিন্তু দুই ভাইকে একসঙ্গে ম্যাচ পরিচালনা করতে দেখা বিরল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম ঘটতে যাচ্ছে এমন এক নজিরবিহীন ঘটনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিপিএলের একটি ম্যাচে দুই ভাই আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন।
বিপিএলের আজকের দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও সিলেট স্ট্রাইকার্স। ওই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন আলী আরমান রাজন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তার ছোট ভাই কামরুজ্জামান লিমন। দেশের ক্রিকেটে এটাই প্রথমবার, যেখানে দুই ভাই একসঙ্গে আম্পায়ারিং করবেন।
বিশ্ব ক্রিকেটে অবশ্য এমন ঘটনা আগে ঘটেছে, তবে সেটির সংখ্যা খুবই কম। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার বোলান্ডার ইরাসমাস ও কাইল হোল্ডস্টক একসঙ্গে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছিলেন। তবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একদমই নতুন এক অভিজ্ঞতা।
এই দুই ভাই গণমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। ছোট ভাই লিমন বলেন, “আমার বড় ভাই (রাজন) আজ টিভি আম্পায়ার হিসেবে থাকবেন, আর আমি থাকব চতুর্থ আম্পায়ার হিসেবে। আমার জানা মতে, দুই ভাই একসঙ্গে এভাবে আম্পায়ারিং করার ঘটনা আর কোনো দেশে ঘটেনি। আমরা ঢাকা প্রিমিয়ার লিগেও একসঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের আম্পায়ারিংয়ের যাত্রা একসঙ্গে শুরু হয়েছিল এবং একইসঙ্গে কোয়ালিফাই করেছিলাম।”
তিনি আরও বলেন, “দুজনের জার্নিটা একসঙ্গে চলছে, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় নিজেদের মধ্যে আলোচনা করি, একসঙ্গে কাজ করতে পারলে ভালো লাগে। ভাই ভালো করলে আমিও খুশি হই, আমি ভালো করলেও তিনি প্রশংসা করেন।”
বড় ভাই রাজনও অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমরা এতদিন একসঙ্গে আম্পায়ারিং করলেও এবারই প্রথম বিপিএলে থাকছি। এটা আমাদের জন্য দারুণ অনুভূতি। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে দুই ভাই একসঙ্গে ম্যাচ পরিচালনা করছে—এটা আমাদের পরিবারের জন্যও গর্বের মুহূর্ত।”
আজকের ম্যাচের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, যেখানে দুই ভাই মিলে আম্পায়ারিংয়ে নজির স্থাপন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে