ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
“ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়”
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও দীর্ঘদিনের গড়ে ওঠা ফ্যাসিবাদী কাঠামোর প্রভাব কাটিয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার দাবি, ১৬ বছরের সময়ে যে ক্ষমতাকেন্দ্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তার বেশিরভাগই এখনো বহাল রয়েছে।
বুধবার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক অতীত সরকারের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, তাদের বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা উচিত। পাশাপাশি প্রশাসনিক ভবন, অনুষদ ও বিভাগে ছাত্রলীগের কর্মীদের যেসব নিয়োগ দেওয়া হয়েছিল সেগুলো বাতিল করারও দাবি জানান তিনি।
সাবেক ছাত্রনেতা আরও বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও ফ্যাসিবাদের শিকড় রয়ে গেছে। তার মতে, ফ্যাসিবাদকে টিকিয়ে রেখে নতুন বাংলাদেশ গড়ার কথা বলা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়। গত ১৫ মাসে এভাবে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শেষদিকে তিনি উল্লেখ করেন, প্রকৃত অর্থে সংস্কার ও জবাবদিহি নিশ্চিত না করলে বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাবমুক্ত করা সম্ভব নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত