ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস
নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে প্রতিদিনই নানা দিবস পালিত হয়, তবে আজকের দিবসটির কথা অনেকেরই অজানা। ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। যদিও অনেক পুরুষ এটিকে অপ্রয়োজনীয় বা হাস্যরসের বিষয় মনে করেন, এর গুরুত্ব মোটেও কম নয়।
পুরুষরা পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রে নানা ইতিবাচক ভূমিকা পালন করেন। সেই অবদানকে সম্মান জানাতে প্রতিটি বছরের এই দিনে পুরুষদের উদযাপন করা হয়। এ বছর দিবসের থিম ‘সেলিব্রেটিং মেন অ্যান্ড বয়েজ’, অর্থাৎ পুরুষ ও ছেলেদের ইতিবাচক দিক ও অবদান উদযাপন।
বিশ্বের বিভিন্ন দেশে এই দিনে আরও একটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়: ‘সাপোর্টিং মেন অ্যান্ড বয়েজ’। এর অর্থ, পুরুষদের মানসিক স্বাস্থ্য, চাপ, দুঃখ ও আবেগের বিষয়গুলোর প্রতি সহানুভূতি দেখানো। পুরুষদেরও সাপোর্টের প্রয়োজন রয়েছে, তাই পাশে দাঁড়ানো জরুরি।
পুরুষ দিবসের সূচনা ট্রিনিডাড ও টোবাগো থেকে। মূল লক্ষ্য ছিল লিঙ্গভিত্তিক আলোচনায় ভারসাম্য আনা শুধু নারীর সমস্যা নয়, পুরুষদের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতাও আলোচনার বিষয় হবে।
প্রতি দিনে একজন পুরুষ নানা দায়িত্ব পালন করে, চাপ সামলান, মনেও দুঃখ থাকে। পুরুষত্ব প্রকাশের নাম করে অনেকেই এসব চেপে রাখেন, যার ফলে শারীরিক ও মানসিক উভয়ই ক্ষতি হয়। এই দিনটি সেই নীরব সমস্যাগুলো নিয়ে কথা বলার একটি সুযোগ।
পুরুষ দিবস পালনের প্রস্তাব প্রথম আসে ১৯৯৪ সালে। তবে ইতিহাস আরও পুরনো। ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নে ‘রেড আর্মি অ্যান্ড নেভি ডে’ হিসেবে পুরুষদের বীরত্ব ও ত্যাগের প্রতি সম্মান জানানো হতো।
২০০২ সালে নামকরণ করা হয় ‘ডিফেন্ডার অফ দ্য ফাদারল্যান্ড ডে’। তখন রাশিয়া, ইউক্রেনসহ সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে দিবসটি পালিত হতো। ১৯৬০-এর দশক থেকে লেখালেখি শুরু হয় পুরুষ দিবস নিয়ে। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন পি হ্যারিস লেখায় এই দিবসের গুরুত্ব তুলে ধরেন।
নব্বই দশকের শুরুতে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও মাল্টার কয়েকটি প্রতিষ্ঠান ফেব্রুয়ারিতে পুরুষ দিবস উদযাপন শুরু করে। তবে পরে সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্বজুড়ে প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করা হবে। ১৯৯৯ সাল থেকে এটি নিয়মিত পালিত হয়ে আসছে। বাংলাদেশে মাত্র দুই বছর হলো এটি আলোচনায় এসেছে, তবে উদ্যোগটি আজ ৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
পুরুষদের মানসিক স্বাস্থ্য ও আবেগিক সুস্থতা নিয়ে সাধারণত খুব কমই কথা বলা হয়। আজকের দিনে আপনার কাছে থাকা পুরুষদের প্রশংসা করুন, তাদের মনের কথা শুনুন এবং তাদের ইতিবাচক কাজের স্বীকৃতি দিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা