ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হোয়াটসঅ্যাপে নাম ও ফোন নম্বর গোপন রেখে চ্যাট করার সুবিধা আসছে
ডুয়া ডেস্ক: হোয়াটসঅ্যাপ এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি ব্যক্তিগত ও পেশাদার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এবার হোয়াটসঅ্যাপ নতুন এক গোপনীয়তা ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যা ব্যবহারকারীর নাম ও ফোন নম্বর গোপন রেখে চ্যাট করার সুযোগ দেবে।
বিটা সংস্করণে পরীক্ষাধীন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা আরও বেশি নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত নিরাপত্তা পাবেন। জানা গেছে, প্রোফাইল সেটিংসে যুক্ত হচ্ছে ‘রিজার্ভ ইউজার’ নামের নতুন অপশন। এটি সক্রিয় করলে চ্যাটের অপর প্রান্তে থাকা ব্যক্তি ব্যবহারকারীর নাম বা ফোন নম্বর দেখতে পারবে না। বিশেষ করে অচেনা নম্বর থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ পাওয়ার ঝামেলা কমানো সম্ভব হবে।
গবেষকরা বলছেন, নতুন ‘ইউজার নেম’ ব্যবস্থা কেবল পরিচয় গোপন রাখবে না, বরং সাইবার নিরাপত্তায়ও নতুন মাত্রা যোগ করবে। বাহিরের ওয়েবসাইট বা সন্দেহজনক প্ল্যাটফর্ম থেকে আসা মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ব্লক হবে, ফলে ফিশিং, স্ক্যাম বা ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি অনেকটা কমে যাবে।
ফিচারটির সঙ্গে থাকবে ‘ইউজার নেম উইথ পিন’ সুবিধা। ব্যবহারকারী চার অঙ্কের একটি পিন সেট করবেন। সেই পিন জানা থাকলে কেউ তাকে মেসেজ পাঠাতে পারবে। অর্থাৎ, কারা যোগাযোগ করতে পারবে তা পুরোপুরি ব্যবহারকারীর নিয়ন্ত্রণে থাকবে।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগামী বছর আনুষ্ঠানিকভাবে ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আরও নিরাপদ, ঝামেলামুক্ত এবং ব্যক্তিগত চ্যাটিং অভিজ্ঞতা পাবেন। ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় প্রযুক্তি বিশেষজ্ঞরা এই উদ্যোগকে মেটার গোপনীয়তা নীতির একটি আধুনিক এবং শক্তিশালী সংস্করণ হিসেবে দেখছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত