ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ ফুটবল দলকে যে বার্তা দিল জামায়াতে ইসলামী
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ গোলে হারানোর পর জাতীয় পর্যায়ে অভিনন্দন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে এই গৌরবময় সাফল্যের জন্য দলকে শুভেচ্ছা জানায়।
দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের ঐতিহাসিক জয় পুরো জাতির জন্য গর্বের। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয়ের মাধ্যমে লাল-সবুজের প্রতিনিধিরা তাদের যোগ্যতা এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তিনি উল্লেখ করেন, ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের জয় পর আবারও ভারতকে হারানো বাংলাদেশের ফুটবলের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই জয়ে শুধু খেলোয়াড়ই নয়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং ফুটবলপ্রেমী জনগণও সমানভাবে প্রশংসার দাবিদার। জাতীয় দলের এই সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ফুটবলের প্রতি নতুন উদ্দীপনা তৈরি করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ দল যাতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করতে পারে, তার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছি। জাতীয় ফুটবল দলের জয়ের ধারা যেন অব্যাহত থাকে, সেটিই সকলের প্রত্যাশা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান