ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (১৯ নভেম্বর)
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় প্রতিদিনই সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের নানা আয়োজন থাকে। আজ বুধবার দিনজুড়ে শহরের বিভিন্ন স্থানে নির্ধারিত হয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য কর্মসূচি। দিনের শুরুতেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে নিচে তুলে ধরা হলো।
ধর্ম উপদেষ্টার আজকের কর্মসূচি
সকাল ১০টা- শাহবাগের শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত হিফযুল কুরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টার কর্মসূচি
দুপুর ২টা ৩০ মিনিট- রাজধানীর শেরাটন হোটেলে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা- গুলশানের লেকশোর হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুর ২টা- নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে যোগ দেবে বিএনপির প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি কমিশন ভবনে হাজির হবে।
আজকের এসব কর্মসূচি রাজনৈতিক, ধর্মীয় ও প্রশাসনিক দিক থেকে গুরুত্ব বহন করছে রাজধানীর বিভিন্ন স্থানে দিনজুড়ে চলবে এসব আয়োজন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?