ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে তারেক রহমানের অভিনন্দন
আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: অবশেষে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল মাঠে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই জয়ের পর বাংলাদেশ ফুটবল দলকে প্রশংসায় ভাসিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ম্যাচের শুরুতেই শেখ মোরসালিনের করা একমাত্র গোলটি গড়ে দেয় জয়ের ব্যবধান। এই জয়ের মাধ্যমে ২০০৩ সালের সাফ ফুটবলের পর আবারও ভারতের বিপক্ষে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। সুদূর প্রবাসে থেকেও দেশের ফুটবলের এই মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তারেক রহমান উল্লেখ করেন, এই জয় শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাসের ফসল। তিনি লেখেন, “২২ বছর পর আজ ফুটবল মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।”
তিনি আরও বলেন, “শুরুতে মোরসালিনের গোল এবং দলের অদম্য উদ্দীপনা কোটি কোটি মানুষের হৃদয়ে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে নতুন আশা জ্বালিয়ে দিয়েছে। আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত।” তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন যেখানে প্রতিভার সঠিক মূল্যায়ন হবে।
এদিকে, ভারতের বিপক্ষে এই গৌরবোজ্জ্বল জয়ে জাতীয় ফুটবল দল, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান