ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সীমান্তে ১০ কোটি টাকার ডায়মন্ড জব্দ করলো বিজিবি
ডুয়া ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টসসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার ওপর থেকে আটক করা হয় হাফিজুর রহমান (৪৭) নামের ওই ব্যক্তিকে। তিনি ওই গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টসের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচভূলট বিওপির বিজিবির একটি দল সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।
বেনাপোল অভিমুখে আসা একটি ব্যাটারি চালিত ভ্যান আটক করার পর বিজিবি সদস্যরা একজন যাত্রীর দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় অভিনব কায়দায় স্কচটেপ দিয়ে বাধা ডায়মন্ড অর্নামেন্টস পাওয়া যায়। জব্দ করা ডায়মন্ড অর্নামেন্টসের মোট ওজন ২১০ গ্রাম যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, “ভারত থেকে পাচার হয়ে আসা বৃহৎ পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টস জব্দ করা হয়েছে এবং একজন পাচারকারীকে আটক করা হয়েছে।” আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টস যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা