ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন জয়
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুঁশিয়ারি দিয়েছেন যে, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সমর্থকরা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে। তিনি আরও বলেছেন যে, শেষ পর্যন্ত এই বিক্ষোভ সহিংসতায় গড়াতে পারে। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
জুলাই অভ্যুত্থানের সময় দমনপীড়নে শেখ হাসিনা মুখ্য ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হন, যার অধিকাংশই পুলিশের গুলিতে নিহত হন। এটিকে স্বাধীনতার পর দেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে দিল্লিতে নির্বাসিত জীবনযাপন করছেন। তবে, অন্তর্বর্তী সরকার জুলাই হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে। ফলস্বরূপ, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।
এ বিষয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, "আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে, যা দরকার তাই করব আমরা। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগেই বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে…সংঘাত হবেই।"
সাক্ষাৎকারে জয় আরও জানান যে, তিনি এবং তাঁর মা শেখ হাসিনা দেশে আওয়ামী লীগকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে, অন্তর্বর্তী সরকার বা বিএনপির সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই।
এদিকে, আজ সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধসহ পাঁচটি মামলার রায় ঘোষণা করবেন। এই বিষয়ে জয় বলেন, "আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট