ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
আমাদের সংস্কৃতির ওপর অবিরাম আগ্রাসন চলছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ এবং সংস্কৃতির ওপর চলছে অবিরাম, প্রত্যক্ষ ও পরোক্ষ আগ্রাসন। এই প্রেক্ষাপটে মওলানা ভাসানীর প্রদর্শিত পথই আমাদের জন্য পাথেয়।”
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার প্রকাশিত এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
বাণীতে মির্জা ফখরুল ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি বঞ্চিত মানুষের অধিকার আদায়ে নির্ভিক কণ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ ও অত্যাচারী শাসকের বিরুদ্ধে তার প্রতিবাদ চিরকাল স্মরণীয়।
মির্জা ফখরুল আরও বলেন, মওলানা ভাসানী যুগে যুগে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আমাদের জন্য অনুপ্রেরণার চিরন্তন প্রতীক।
আজকের দিনে মওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদনের জন্য সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা