ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ আ’লীগের অবরোধ
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে।
রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে এবং আরও কিছু স্থানে তারা শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে। এই সময় তারা টায়ার জ্বালিয়ে দেন, যার ফলে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে নাশকতা রোধে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক কাজ শুরু করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত থেকে আটটি স্থানে তারা গাছ কেটে ফেলে চলে গেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি বলেন, আমি চারটি ককটেলের চিহ্ন দেখতে পেয়েছি, তবে কোন অবরোধ বা বিক্ষোভের মতো দৃশ্য দেখতে পাইনি। সড়ক থেকে গাছ সরানোর কাজ চলছে। ইতোমধ্যে আমার এলাকার গাছগুলো পরিষ্কার করা হয়েছে। কালকিনি থানার আওতাধীন স্থানে মোটা গাছ ফেলার কারণে একটু বেশি সময় লাগছে। দ্রুতই যানচলাচল স্বাভাবিক করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি