ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
৬ ওভার ৩ বলেই ঢাকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে বরিশাল
ডুয়া নিউজ: দিনের ম্যাচে চিটাগাং কিংসের জয়ে আগেই ঢাকা ক্যাপিটালস আসর থেকে ছিটকে যাওয়ায় ফরচুন বরিশালের বিপক্ষে আজকের ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার হয়ে দাঁড়ায়। চাপহীন অবস্থায় খেলতে নেমে ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপের কোনো পরিবর্তন ঘটেনি। বরং তারা একশর আগেই অলআউট হয়ে যায়। ৮১ রানের ছোট লক্ষ্য ৮১ বল হাতে রেখেই পেরিয়ে যায় বরিশাল, এবং এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসে ফরচুনরা।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন অধিনায়ক থিসারা পেরেরা। রংপুরের হয়ে ৩টি করে উইকেট পান মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ ও তানভির ইসলাম। জবাবে খেলতে নেমে বরিশাল ৬ ওভার ৩ বলেই এক উইকেট হারিয়ে ৭৪ রানের লক্ষ্য তাড়ায় জয়ী হয়।
৭৪ রানের লক্ষ্য তাড়াতে আক্রমণাত্মক শুরু করেন বরিশাল। ২টি ছক্কায় দুর্দান্ত শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তাওহিদ হৃদয়, ৯ বলে ১৫ রান করেছেন এই ওপেনার। হৃদয়কে ফিরিয়ে ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। এরপর বাকী কাজটি করেন ডেভিড মালান এবং তামিম ইকবাল। মালান ১৬ বলে অপরাজিত ৩৭ রান করেন, আর তামিম ২১ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট করতে নেমে ঢাকা শুরু থেকেই চাপে পড়েছিল। ঘরের মাঠে আবারো ব্যর্থ হয় তাদের টপ অর্ডার। দলের সবচেয়ে বড় তারকা লিটন দাস ২টি বাউন্ডারিতে ভালো শুরুর আভাস দিলেও ১০ রানের বেশি করতে পারেননি। তানজিদ তামিম ১৪ বলে ৭ রান করে ফিরে যান।
তিন নম্বরে খেলতে নামা রিয়াজ হাসান ডাক খেয়ে ফিরে যান, আর বিদেশি খেলোয়াড় জেপি কোটজে ১৮ বলে ৫ রান করেন। মিডল অর্ডারে ব্যর্থ ছিলেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। শেষদিকে থিসারা পেরেরা এবং রনসফোর্ড বিটন চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ঢাকা ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন মাত্র তিন ব্যাটার, বাকি ৮ জন এক অঙ্কে ফিরেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)