ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
সরকারি এলপিজির দামের বিষয়ে যা জানাল বিইআরসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম বৃদ্ধির প্রস্তাব গ্রহণ করেনি।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু কমিশন এখন পর্যন্ত সেটি অনুমোদন করেনি।
সম্প্রতি এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজির সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে ৯২৫ টাকা করার প্রস্তাব জমা দেয়। আবেদনটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত।
আবেদনে ক্রসফিলিং বন্ধ এবং ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বেসরকারি কোম্পানির গ্যাসের দাম বর্তমানে ১ হাজার ৩২৩ টাকা, তাই সরকারি গ্যাসের দাম সমন্বয়ের প্রয়োজন।
উল্লেখ্য, চলতি বছরের ৪ মে বিইআরসি গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে ৮২৫ টাকায় বৃদ্ধি করে, যা নিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল।
ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, বিইআরসি আগেও গণশুনানি ছাড়া বেআইনিভাবে দাম বৃদ্ধি করেছে। যদি এবারও এমন কোনও প্রচেষ্টা হয়, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার