ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
২ মাস বন্ধ থাকবে ঢাকা-ম্যানচেস্টার
ডুয়া নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী দুই মাস ১০ দিন যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ এই রুটের এয়ারক্রাফটটি হজযাত্রী বহনে ব্যবহৃত হবে।
আজ বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, হজ-২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এবং এয়ারক্রাফটের স্বল্পতার কারণে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। হজ ফ্লাইট শেষ হওয়ার পর ১১ জুলাই থেকে আবার এই রুটে নিয়মিত ফ্লাইট চালু হবে, সপ্তাহে দুটি করে।
যাত্রীদের সুবিধার্থে, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত এই রুটের যেসব টিকিট আগেই ক্রয় করা হয়েছে, তারা চাহিদা অনুযায়ী সেই টিকিটের পুরো টাকাই ফেরত নিতে পারবেন বা সিট খালি থাকা সাপেক্ষে ফ্লাইটের তারিখ পরিবর্তন করতে পারবেন। যাত্রীরা চাইলে ঢাকা-সিলেট-ম্যানচেস্টারের পরিবর্তে ঢাকা-সিলেট-লন্ডন রুটে যাত্রা করতে পারবেন এবং এ পরিবর্তনও কোন অতিরিক্ত খরচ ছাড়াই করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ