ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনার ফাঁসির দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে আইনজীবীরা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানান এবং শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি দাবি করেন।
সমাবেশে আইনজীবীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের সময় মানবতাবিরোধী অপরাধ করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এই অপরাধে অভিযুক্ত হয়েছেন। তারা এই মামলার রায়কে বাধাগ্রস্ত করতে দেশের বিভিন্ন স্থানে কথিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান। আইনজীবীরা অভিযোগ করেন, যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা হচ্ছে। তারা সরকারকে কঠোর হস্তে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দমন করার আহ্বান জানান।
বিক্ষোভ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুজ্জামান, ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট এম মাসুদ রানা, অ্যাডভোকেট শায়ের পাঠান, অ্যাডভোকেট সালমা, মো. মোস্তাফিজুর রহমান ও এ আর রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে