ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
নিষিদ্ধ আ.লীগের কর্মসূচিতেও গণপরিবহন চলবে :মালিক সমিতি
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির দিনও দেশের সব স্থানে গণপরিবহন স্বাভাবিকভাবে চলবে। বুধবার বিকেলে যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্যান্য দিনের মতো আগামীকালও বাস, মিনিবাসসহ সব গণপরিবহন সচল থাকবে এবং মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।
মালিক সমিতি আরও জানিয়েছে, কোনো বাসে অগ্নিকাণ্ড এড়াতে পরিবহন মালিক ও প্রতিটি টার্মিনালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বাসগুলিতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে, শ্রমিকদের বিক্ষোভ সম্পর্কেও সমিতি জানিয়েছে, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে আগুন দেওয়ায় এক শ্রমিক দগ্ধ হয়ে মারা যান এবং আরও দুইজন আহত হন। নিহত ও আহত শ্রমিকদের প্রতি প্রতিবাদ হিসেবে আজ ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা আজ রাতভর এবং আগামীকালও টার্মিনাল পাহারা দেবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল