ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
অপতৎপরতা দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে: ডিবি প্রধান
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা অপতৎপরতার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিবি প্রধান।
শফিকুল ইসলাম বলেন, রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছেন, তাদেরও গ্রেফতার করা হচ্ছে। আজকেও ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি বা নির্দেশনা দিচ্ছে, তাদের প্রতি ডিবি সতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হলেও বাস্তবে এসব ব্যক্তি রাজপথে দেখা যায় না। এমনকি, একজন নিরীহ রিকশাওয়ালাকেও ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে এবং সেই ভিডিও পরে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার এই চেষ্টা ডিবি কঠোরভাবে দমন করছে।
ডিবি প্রধান বলেন, আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের অপতৎপরতা দমন করা হবে। তিনি নাগরিকদের অনুরোধ করেন, গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন ১৯ অক্টোবর পর্যন্ত
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার