ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে অনুপ্রবেশের নতুন রেকর্ড: এক বছরে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক :জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত মাসিক প্রতিবেদনে ইউএনএইচসিআর উল্লেখ করেছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন। সেপ্টেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন। অর্থাৎ মাত্র এক মাসে নতুন করে নিবন্ধিত হয়েছে ২ হাজার ৯৮৯ জন।
এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সংস্থাটি মোট ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ রোহিঙ্গার নিবন্ধন করেছে। এই সংখ্যা ১৯৯০ থেকে ২০১৭ সালের মধ্যে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত।
ইউএনএইচসিআর জানিয়েছে, রোহিঙ্গাদের জন্য নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে তাদের মৌলিক সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করা হয়। নিবন্ধন না থাকলে বিভিন্ন সরকারি এবং আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমে তারা অগ্রাধিকার পায় না।
বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে এবং অস্থায়ী বসবাসের জায়গায় এই নতুন নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে আরও সঠিক তথ্য ও সহায়তার জন্য নিবন্ধন প্রক্রিয়াকে আরও কার্যকর করা হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর