ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফের আফগানিস্তানে হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আফগানিস্তানে হামলার হুমকি উচ্চারণ করেছে। ইসলামাবাদ ও দক্ষিণ ওয়াজিরিস্তানে হামলার ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান প্রয়োজন হলে আফগানিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে অভিযান চালাতে পারে।
প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “পাকিস্তানে হামলার পেছনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে তালেবান সরকার আশ্রয় দিচ্ছে।” পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দিন আগে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা ক্যাডেট কলেজ ও ইসলামাবাদে দুটি বড় সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে।
এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জিও নিউজের ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’ অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, “হামলার পর সীমান্ত পার হয়ে আফগানিস্তানে অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।”
তিনি আফগান তালেবান সরকারের হামলার নিন্দা “অবিশ্বাসযোগ্য” বলে প্রত্যাখ্যান করেন। আসিফ আরও বলেন, “তালেবানের আশ্রয়ে থাকা গোষ্ঠীগুলোই বারবার আমাদের ওপর হামলা চালাচ্ছে। যদি ভারত বা আফগানিস্তান কোনো দুঃসাহস দেখায়, পাকিস্তান সমান জবাব দেবে। তবে আমরা কখনো আগ্রাসন শুরু করব না। আমাদের ওপর কোনো হামলা হলে কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।”
ইসলামাবাদের আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
এর আগে খাজা আসিফ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “আমরা এক ধরনের যুদ্ধের মধ্যে আছি। যারা মনে করছে পাকিস্তান সেনাবাহিনী শুধু সীমান্ত এলাকায় লড়ছে, ইসলামাবাদের এই হামলা তাদের চোখ খুলে দিয়েছে। সন্ত্রাসবিরোধী লড়াই সমগ্র পাকিস্তানের যুদ্ধ, এবং সেনাবাহিনীর ত্যাগই জাতিকে নিরাপত্তা দিচ্ছে।”
প্রতিরক্ষামন্ত্রী আফগান তালেবান সরকারের সঙ্গে আলোচনার সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, “কাবুলের নেতৃত্ব চাইলে পাকিস্তানে সন্ত্রাস রোধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে হামলার বার্তা এসেছে কাবুল থেকেই।”
তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সীমান্ত বা শহরে সন্ত্রাস সহ্য করবে না এবং প্রতিটি হামলার শক্ত জবাব দেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)