ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মিকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক: খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি এ সময় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় তাদের অবদানের কথাও তুলে ধরেন।
সেনাপ্রধান আরও বলেন, আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আর্মি সার্ভিস কোরের সদস্যরা সর্বদা প্রস্তুত থাকতে হবে।
এর আগে তিনি জাহানাবাদ সেনানিবাসে পৌঁছলে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস তাকে অভ্যর্থনা জানান। মতবিনিময়কালে সেনাপ্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনায় অংশ নেন।
সম্মেলনে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনাকল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা; কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস; এবং বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের অধিনায়করা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা