ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পোস্টাল ব্যালট কবে চালু-কারা ভোট দিতে পারবেন জানাল ইসি
সরকার ফারাবী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের সুবিধার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৮ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করবে। এটি আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেমের অংশ হিসেবে ভোটদানের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত পোস্টাল ব্যালটের পরিকল্পনা প্রণয়ন কমিটির বৈঠকের কার্যবিবরণী প্রকাশ করেছে ইসি। বৈঠকটি অনুষ্ঠিত হয় ৬ নভেম্বর, যেখানে প্রবাসী ভোটারদের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির ভোটারদের ভোটাধিকারের প্রক্রিয়া নির্ধারণ করা হয়।
নতুন এই ব্যবস্থায় প্রবাসী বাংলাদেশিরা মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এছাড়া সরকারি কর্মকর্তা/কর্মচারী, পোলিং অফিসার এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিদেশে অবস্থানরত সব দূতাবাস ও মিশন প্রধান, প্রবাসী সংগঠনগুলোর প্রতিনিধি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ইসির আঞ্চলিক ও জেলা কর্মকর্তা। প্রধান নির্বাচন কমিশনার এই অ্যাপ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে অনুষ্ঠিত হবে, যাতে প্রবাসীরা সহজে অংশগ্রহণ করতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক