ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শাকিব খানের ‘প্রিন্স’-এর প্রশংসায় বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার বহুল আলোচিত আসন্ন ছবি ‘প্রিন্স’ নিয়ে এবার উৎসাহ ছড়িয়েছে সীমান্ত পেরিয়ে বলিউডেও। সিনেমাটি পৌঁছে গেছে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের হাতে। ছবিটি দেখে শুভকামনা জানিয়েছেন তিনি।
শনিবার রাতে মুম্বাইয়ে ‘প্রিন্স’-এর ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতান। কিংবদন্তি অভিনেতার সঙ্গে এই সাক্ষাৎ হয়ে ওঠে তাদের জীবনের এক স্মরণীয় মুহূর্ত।
সাক্ষাৎ শেষে ‘প্রিন্স’ টিম জানায়, অমিতাভ বচ্চন সিনেমাটির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলা হয়,
“সম্মানের মুহূর্ত! ‘প্রিন্স’ টিম মুম্বাইয়ে কিংবদন্তিতুল্য অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি সিনেমাটির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।”
মুম্বাই থেকে নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, “অমিতাভ বচ্চন স্যার তখন একটি শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তার মধ্যেও আমরা অমিত দাদার সঙ্গে গিয়েছিলাম। আমরা যখন বললাম—বাংলা সিনেমায় বড় কিছু করতে যাচ্ছি, তিনি খুব খুশি হন। এমনকি শাকিব ভাই সম্পর্কেও জানতে চান এবং বাংলায় আমাদের সঙ্গে কথা বলেন। তার অমূল্য সময় থেকে কয়েক মিনিট পাওয়া—এটা সত্যিই গর্বের।”
‘প্রিন্স’ সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। নির্মাতা জানান, ছবির শুটিং শুরু হবে ডিসেম্বরের শুরুতেই, আর মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
অমিতাভ বচ্চনের শুভকামনা পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা বলছেন, “নিশ্চয়ই ‘প্রিন্স’ হতে যাচ্ছে এমন এক সিনেমা, যা বদলে দেবে বাংলা চলচ্চিত্রের ধারা।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা