ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুর্দান্ত খেলায় শিরোপা জিতল পাকিস্তান
স্পোর্টস নিউজ :হংকং সিক্সেসে এবার চমক দেখিয়েছে কুয়েত। গ্রুপপর্বে একের পর এক বড় দলের বিপক্ষে চোখধাঁধানো পারফরম্যান্স এবং সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়েছিল দলটি। তবে শিরোপার লড়াইয়ে এসে থেমে যেতে হলো ইয়াসিন প্যাটেলদের। আব্বাস আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান ফাইনালে কুয়েতকে ৪৩ রানে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়।
মিশন রোড গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং পাঠায় কুয়েত। ব্যাট হাতে শুরু থেকেই বিধ্বংসী ইনিংস খেলেন আবদুল সামাদ এবং আব্বাস আফ্রিদি। মাত্র ১৩ বলে ৪২ রান করে সামাদ ৫টি ছক্কা হাঁকান। খাজা নাফের ব্যাট থেকেও আসে ঝটপট ২২ রান। শেষে আব্বাস আফ্রিদির ১১ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ৩ উইকেটে ১৩৫ রানের চড়া সংগ্রহ গড়ে পাকিস্তান। এই ইনিংসে ছিল ৭টি ছক্কা।
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুয়েত শুরুতেই ঝড় তুললেও, প্রথম ওভারেই ৩২ রান তোলার পর উইকেট হারানোর কারণে গতি হারায়। ওপেনার আদনান ইদ্রিস ৮ বলে ৩২ রান করে ফিরে যান, আর মিট ভাবসারও খেলেন ১২ বলে ৩৩ রান। পাকিস্তানের স্পিনার মায়াজ সদাকাত মাত্র ২ ওভারে ২৯ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। আব্বাস আফ্রিদিও ১ উইকেট নেন। কুয়েত একে একে উইকেট হারিয়ে ৫.১ ওভারে ৯২ রানে থেমে যায়।
টুর্নামেন্টে দারুণ চমক দেখালেও শেষ পর্যন্ত ট্রফি ছুঁতে পারল না কুয়েত। আব্বাস আফ্রিদির ব্যাট-বল দুদিকের পারফরম্যান্সই শেষ পর্যন্ত ঠিক করে দিয়েছে হংকং সিক্সেসের নতুন চ্যাম্পিয়ন পাকিস্তানকে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)