ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হতাশা ও দুঃখ দূর করার ইসলামিক দোয়া ও জিকির
ডুয়া ডেস্ক: জীবনের দুঃসময়ে আমরা প্রায়ই মন খারাপে ভেঙে পড়ি। তখন অনেকেই চিকিৎসকের কাছে আশ্রয় নেন, কেউ বা কষ্টের কথা মানুষের সঙ্গে ভাগাভাগি করে শান্তি খোঁজেন। কিন্তু খুব কম মানুষই সমস্যার সমাধানের প্রথম ধাপ হিসেবে আল্লাহর দিকে ফিরে যান।
প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “আল্লাহর জিকির ছাড়া অতিরিক্ত কথা বলো না। কারণ, আল্লাহর স্মরণ ছাড়া বেশি কথা বললে হৃদয় কঠিন হয়ে যায়। আর কঠিন হৃদয়ওয়ালাই আল্লাহ থেকে সবচেয়ে দূরে থাকে।” (তিরমিজি) তিনি আরও বলেছেন, “যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় আর যে ঘরে করা হয় না এই দুই ঘরের পার্থক্য জীবিত ও মৃত মানুষের মতো।” (মুসলিম)
নিচে নবী করিম (সা.)-এর শেখানো এমন সাতটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো, যা প্রত্যেক মুসলমানের জানা ও আমল করা জরুরি।
১. সর্বোত্তম জিকির ও দোয়ারাসুল (সা.) বলেছেন, সর্বোত্তম জিকির হলো- লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই)। সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ (সব প্রশংসা আল্লাহর জন্য)। (তিরমিজি)
২. আল্লাহর মহিমা বর্ণনার দোয়াসুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি।
অর্থ: আল্লাহ পবিত্র, আমি তার প্রশংসা করছি তার সৃষ্টির সংখ্যা অনুযায়ী, তার সন্তুষ্টি অনুযায়ী, তার আরশের ওজন অনুযায়ী এবং তার বানী লেখার জন্য যত কালির প্রয়োজন তার সমান। (মুসলিম)
৩. দুনিয়া ও আখেরাতের মঙ্গল কামনার দোয়াউচ্চারণ: রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া ক্বিনা আযাবান্নার।
অর্থ: হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে ও আখেরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। (বুখারি ও মুসলিম)
৪. ক্ষমা প্রার্থনার সর্বোত্তম দোয়ারাসুল (সা.) বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সর্বোত্তম দোয়া হলো-
আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আ’লা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আউজুবিকা মিন শার্রি মা সানাতু, আবু উলাকা বি নিআমাতিকা আলাইয়া, ওয়া আবু উলাকা বি জানবি, ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ্জুনুবা ইল্লা আন্তা।
অর্থ: হে আল্লাহ, আপনি আমার রব। আপনার ছাড়া কেউ উপাস্য নয়। আমি আপনার বান্দা। আমার খারাপ কাজের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আপনার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না। (বুখারি)
৫. নিরাপত্তার দোয়ারাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়ে, তাকে কোনো অমঙ্গল স্পর্শ করতে পারে না।
উচ্চারণ: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা’আসমিহি শাইউঁ ফিল আরদি ওয়ালা ফিসসামা’ ওয়াহুয়াস সামিউল আলিম।
অর্থ: আল্লাহর নামে শুরু করছি, তার বরকতে আকাশ ও জমিনে কোনো ক্ষতি হবে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (আবু দাউদ ও তিরমিজি)
৬. হতাশা ও দুঃখ দূর করার দোয়ানবী ইউনুস (আ.) মাছের পেটে অবস্থানকালে দোয়া করেছিলেন- লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ্জালিমিন।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র, আমি অন্যায়কারীদের একজন ছিলাম। রাসুল (সা.) বলেছেন, এই দোয়াটি পড়লে আল্লাহ সাড়া দেন। (তিরমিজি)
৭. অন্তরের প্রশান্তির দোয়াআবু মূসা (রা.) বর্ণনা করেন, নবী করিম (সা.) বলেছেন, জান্নাতের ভাণ্ডারের সম একটি বাক্য হলো-লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহঅর্থ: আল্লাহ ছাড়া কারও কোনো শক্তি বা ক্ষমতা নেই। (বুখারি ও মুসলিম)
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- অনার্সে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সরকার
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- ঈদুল আজহার তারিখ নির্ধারণে বসছে চাঁদ দেখা কমিটি
- ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ
- সমকামিতার অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ ৪ শিক্ষার্থীর সিট বাতিল
- নতুন করপোরেট গভর্নেন্স রুলসের খসড়া প্রকাশ, মতামত আহ্বান বিএসইসির
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- না ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে ফুল ফ্রি স্কলারশিপের সুযোগ
- নতুন উপাচার্য পেল দেশের ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়
- ৩৬,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ ইস্টার্ন ব্যাংকে