ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের
ডুয়া নিউজ: শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিভাগের বিচারের আওতায় নিয়ে আসার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে নিউমার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা করেছেন তাঁরা।
সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীরা দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা এবং হামলার ঘটনায় জড়িত নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তাদের, বিশেষ করে এসি ও ওসির প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের ছাত্র মইনুল হোসেন বলেন, “পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে, যার দায়ভার তাদের নিতে হবে।”
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ