ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নতুন পে-স্কেলে চারগুণ পর্যন্ত বাড়তে পারে চিকিৎসা ভাতা
নিজস্ব প্রতিবেদক :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে নবম জাতীয় পে-স্কেল শিগগিরই ঘোষণা করা হচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পে কমিশন ইতিমধ্যেই নতুন বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে।
নতুন পে-স্কেলে মূল বেতন ও বাড়ি ভাড়ার পাশাপাশি চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে একজন সরকারি কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। বিভিন্ন কর্মচারী সংগঠন পে কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে এই ভাতাটি বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করার। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে চিকিৎসা ভাতা ৫ হাজার বা কিছু গ্রেডের জন্য ৬ হাজার টাকা করার সুপারিশও এসেছে। আরেকটি প্রস্তাবে মূল বেতনের ১০ শতাংশ হিসেবে চিকিৎসা ভাতা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
পে কমিশন শুধু চাকরিজীবনের সময় নয়, অবসর-পরবর্তী সময়ের জন্যও চিকিৎসা সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি, নতুন পে-স্কেলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডের মূল বেতন ৩৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ বেতনের সিলিং ১ লাখ ৪০ হাজার টাকা বা তারও বেশি করার দাবি জানানো হয়েছে।
চিকিৎসা ভাতার পাশাপাশি সন্তানের শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধির বিষয়টিও প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জমা দেওয়া হবে। এরপর দ্রুত সময়ের মধ্যে গেজেট আকারে নতুন পে-স্কেল প্রকাশ ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা