ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শাহজালাল বিমানবন্দরে বাটন ফোন চুরিতে আনসার সদস্য বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাটন ফোন চুরির ঘটনায় এক আনসার সদস্য চাকরি হারিয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার রাতে বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে ৮ নম্বর গেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলামকে আটক করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘৫ নভেম্বর রাতে নাইট শিফটের দায়িত্বে থাকা জেনারুল ইসলাম লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি থেকে অনৈতিকভাবে কিছু বাটনফোন লুকিয়ে বের করার চেষ্টা করেন। কিন্তু ঘটনাস্থলেই তিনি ধরা পড়েন।’
ঘটনার গুরুত্ব বিবেচনা করে বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে জেনারুল ইসলামকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধের কারণে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা