ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
৪৪তম বিসিএস: সংশোধিত ফলাফলে ৫ জনের সুপারিশ বাতিল
নিজস্ব প্রতিবেদক: প্রায় পাঁচ মাস ঝুলে থাকার পর ৪৪তম বিসিএসের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পাঁচজন প্রার্থীর কপাল পুড়েছে, যারা পূর্বের ফলাফলে সুপারিশপ্রাপ্ত হলেও বিএড/এমএড সনদ না থাকায় তাদের সুপারিশ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯-এর অনুকূলে গত ৩০ জুন দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে, কারণ তাদের বিএড বা এমএড সনদ ছিল না।
প্রথম দফায় গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছিল, যেখানে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে (আগের কোনো বিসিএসে একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) সুপারিশপ্রাপ্ত হন। এ নিয়ে সমালোচনার মুখে পিএসসি বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় এবং অক্টোবরের শেষ সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি সংশোধন অনুমোদন করে।
সংশোধিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞপ্তিতে থাকা এক হাজার ৭১০টি শূন্যপদের বিপরীতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে রিপিট ক্যাডার হওয়ায় ২৬০ জনকে প্রথম দফার সুপারিশপ্রাপ্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, রিপিট ক্যাডার হওয়া ৪৩ জনকে উচ্চতর পছন্দের ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। এছাড়াও রিপিট ক্যাডারের কারণে শূন্য হওয়া পদগুলোতে নন-ক্যাডার থেকে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জনকে নতুন করে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত