ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা নিরাপদ: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক :অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যেসব সাংবাদিক মবের ভয়ে কাজ করছেন, তারা মূলত ফ্যাসিবাদের দোসর ছিলেন। তিনি বলেন, এই সরকার কাউকে ডিজিএফআই বা এনএসআই-এর মাধ্যমে হয়রানি করেনি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। প্রেস সচিব দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবাদিকরা তুলনামূলকভাবে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছেন। তবে আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের ওপর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় বিভিন্ন নিপীড়ন ও নির্যাতন চালানো হতো, যা থেকে দেশ বেরিয়ে আসতে পেরেছে।
শফিকুল আলম আরও বলেন, গত ১৫ মাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করেছে। তবে রাজনৈতিক সরকার সেই নিরাপত্তা কতটুকু টিকিয়ে রাখতে পারবে, সেটি এখনও প্রশ্নবিদ্ধ।
তিনি দেশব্যাপী মিস ইনফরমেশন ও গুজবের প্রসঙ্গ তুলে বলেন, সাম্প্রতিক সময় এক হাজারের বেশি ভুয়া সংবাদ ছড়িয়ে পড়েছে, যেমন সেন্টমার্টিন দখল বা মাইলস্টোন নিয়ে মিথ্যা তথ্য। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমকে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন। প্রেস সচিব জানান, এই মাধ্যমে মিথ্যা খবর প্রতিহত করার প্রয়োজনীয় টুল ও ব্যবস্থা নেই, ফলে অনেকেই টিভিতে গিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দিচ্ছেন।
শফিকুল আলম উল্লেখ করেন, বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী রাখতে ফেক নিউজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা