ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বস্ত্র খাতে তিন কোম্পানির টানা ‘নো ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এ পর্যন্ত ৩১টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে তিনটি কোম্পানি টানা দ্বিতীয় বছরেও বিনিয়োগকারীদের জন্য কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করতে ব্যর্থ হয়েছে।
কোম্পানিগুলো হলো- সাফকো স্পিনিং মিলস, জুট স্পিনার্স এবং স্টাইলক্র্যাফ্ট লিমিটেড।
সাফকো স্পিনিং
সাফকো স্পিনিং মিলস লিমিটেড ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেইনি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ৭ টাকা ৫২ পয়সা। এর আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১২ টাকা ৯৭ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৫ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ৯৭ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৪ টাকা ৫০ পয়সা। যেখানে আগের অর্থ বছর একই সময়ে নিট সম্পদমূল্য ছিল ২ টাকা ৯৯ পয়সা।
জুট স্পিনার্স
জুট স্পিনার্স লিমিটেড ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেইনি।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ৩৬ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৬৪ টাকা ৪৫ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ২২ টাকা ২৪ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল ৬২৪ টাকা ১৯ পয়সা। এর আগের বছর শেয়ার প্রতি নিট দায় ছিল ৫৮৭ টাকা ৮৭ পয়সা।
স্টাইলক্র্যাফ্ট
স্টাইলক্র্যাফ্ট ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছর ২০২৪ সালেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেইনি।
আলোচিত বছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ১ টাকা ৮ পয়সা। এর আগের বছর শেয়ারপ্রতি ইপিএস ছিল ৬ টাকা ৩২ পয়সা।
অন্যদিকে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির প্রতি শেয়ারে ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ৪ টাকা ১৫ পয়সা।
৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬২ পয়সা। আগের বছর যা ছিল ৫ টাকা ৭০ পয়সা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা