ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দুই মাসে সূচক হারাল ৬৫০ পয়েন্ট, আতঙ্কে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনে দেশের শেয়ারবাজারে নেমেছে অস্থিরতা। বুধবার (০৫ নভেম্বর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক প্রায় ৬৫০ পয়েন্ট কমে দুই মাসের মধ্যে বড় পতনের মুখে পড়েছে বাজার। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক নেমে এসেছে প্রায় ৪ হাজার ৯৮৭ পয়েন্টে, যেখানে গত ৭ সেপ্টেম্বর সূচক ছিল ৫ হাজার ৬৩৬ পয়েন্টে। বাজার সংশ্লিষ্টদের দাবি, একটি প্রভাবশালী চক্র পরিকল্পিতভাবে কারসাজির মাধ্যমে নিজেদের স্বার্থে বাজারকে তলানিতে নামিয়ে দিয়েছে।
তাদের মতে, আগের সরকারের আমলে যেসব স্বার্থান্বেষী মহল বাজারকে ঘুরে দাঁড়াতে দেয়নি, তারাই এখনো বিভিন্ন জায়গায় সক্রিয়। এমনকি নিয়ন্ত্রক সংস্থা ও বাজার ব্যবস্থাপনাতেও সেই প্রভাব রয়ে গেছে। এই মহল থেকে এখনই ফ্যাসিস্ট সরকারের দোসরদের অপসারণ করে সৎ, অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনতে না পারলে বাজারে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয় বলে মনে করছেন তারা।
এদিক, আজ (০৫ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২.১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৬.৮৯ পয়েন্টে, যা গত ৪ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৮ জুলাই, ২০২৫ তারিখে ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৯৮১.৬৩ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪.৩৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪০.৫০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭০টির দর বেড়েছে, ২৬৭টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৩ কোটি ৫৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০টির, কমেছে ১২১টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩১৭.২৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১১০.৮৮ পয়েন্ট কমেছিল।
এএসখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)