ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
জামায়াত এনসিপি সমঝোতায় প্রার্থী ঘোষণার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করার পরিকল্পনা করছে। বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই ইঙ্গিত দিয়েছেন।
হামিদুর রহমান আযাদ জানান, তারা আটটি ইসলামি দলের সঙ্গে আলোচনা করছে এবং কোনো আসনে এক দল প্রার্থী দিলে অন্য দল প্রার্থী দেবে না, অর্থাৎ মিউচ্যুয়ালি প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। এছাড়া তিনি বলেন, ইসলামি দলগুলোর বাইরে এনসিপি এবং অন্যান্য সমমনা দলের সঙ্গে আলোচনা অব্যাহত আছে এবং এই তালিকায় আরও দল যুক্ত হতে পারে।
তিনি আরও জানান, গণভোট জাতীয় নির্বাচনের আগে আগামীকাল প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে, তা তারা মেনে নেবেন। বর্তমানে দলটি বিভিন্ন দাবিতে আন্দোলন পরিচালনা করছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শতভাগ জিপিএ-৫ পাওয়া স্কুলকে শোকজ