ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পদত্যাগের গুঞ্জন জাতীয় দলের কোচ সালাউদ্দিনের
স্পোর্টস ডেস্ক: গেল বছরের শেষ দিকে, ৫ নভেম্বর জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার প্রথম সিরিজেই তিনি ব্যাটিং ইউনিট দেখাশোনার দায়িত্ব পান। তবে তাঁর অধীনে ব্যাটিং ইউনিটে ধারাবাহিকতা কম থাকায় দলের পারফরম্যান্স সঠিকভাবে গড়ে ওঠেনি।
গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। একদিনের মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, আয়ারল্যান্ড সিরিজের পর সহকারী কোচ সালাউদ্দিন পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও বিসিবি জানিয়েছে, এখনো তাঁদের কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র আসেনি।
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। জানা গেছে, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত থাকলেও ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করতে পারেন।
এর আগে, বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, “সালাউদ্দিন সিনিয়র সহকারী কোচ হিসেবে রয়েছেন। ব্যর্থতার কারণে কাউকে সরানো হয়নি। আয়ারল্যান্ড সিরিজে আশরাফুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কোচিং প্যানেলে আরও একজন যোগ করা হয়েছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক