ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডেঙ্গুতে সংকটাপন্ন রিয়াদ, স্ত্রী জানালেন আবেগঘন অভিজ্ঞতা
নিজস্ব প্রতিবেদক :ডেঙ্গু পরিস্থিতি দেশে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক মানুষ। সম্প্রতি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জটিল অবস্থার কারণে তাকে কার্ডিওথোরাসিক হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (সিএইচডিউ) ভর্তি করা হয়। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তার স্ত্রী সাকিবা সাদিকা মিষ্টি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সিএইচডিউর একটি ছবি শেয়ার করে মিষ্টি লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন ও ভয়ানক সময় কাটিয়েছেন তিনি। ২৭ অক্টোবর ২০২৫-এর সেই মুহূর্ত স্মরণ করে তিনি জানান, ইউনিটের দরজায় ঢোকার আগে রিয়াদ তাকে বলেছিলেন—তিনি যেন তাকে ক্ষমা করে দেন। কথাটি শুনেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছিলেন মিষ্টি।
তিনি আরও লেখেন, আল্লাহর ওপর ভরসা রেখে সবর আর দোয়া নিয়েই সেই সময় তিনি নিজেকে সামলে নিয়েছিলেন। যদিও মনে মনে ভয় ছিল, রিয়াদের জীবন-মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। তারপরও তিনি বিশ্বাস রেখেছিলেন যে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হবেন।
আল্লাহর রহমতে রিয়াদ এখন সঙ্কট কাটিয়ে সুস্থতার পথে। সেই কঠিন মুহূর্তের জন্য কৃতজ্ঞতা জানিয়ে মিষ্টি লিখেছেন, জীবনের কিছু সময় কখনো ভুলে যাওয়া যায় না। সেই অভিজ্ঞতা এখনো মনে ভাসে, আর এই মানসিক আঘাত কাটিয়ে উঠতেও হয়তো সময় লাগবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)