ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নামের পাশে কোচ, গর্ব নয় দায়িত্বের প্রতীক: রুবেল
ডুয়া স্পোর্টস নিউজ :কিছুদিনের গুঞ্জনের পর অবশেষে বাংলাদেশ জাতীয় দলের নতুন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সোমবার (৩ নভেম্বর) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে রুবেল হোসেনও রহস্যময় পোস্ট দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ও ব্যাটিং কোচ।’
এরপর তিনি আরও একটি পোস্টে জানিয়েছেন, যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা জীবনটাই সত্যিই সিনেমার মতো। তিনি ব্যাখ্যা করেছেন, যাদের একসময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ তারা উদাহরণ দিতে এসেছে। নামের পাশে কোচ লেখা মানে শুধু দায়িত্ব, গর্ব নয়।
আয়ারল্যান্ড সিরিজ দিয়ে আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হবে। সেই সিরিজে দলের টিম ডিরেক্টর হিসেবে থাকবেন আবদুর রাজ্জাক। রাজ্জাক বলেন, আশরাফুলের খেলার অভিজ্ঞতা অনেক এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।আশরাফুল যোগ দেওয়ায় সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পর রাজ্জাক স্পষ্ট করে জানান, কাউকে সরানো হয়নি। নতুন একজন যোগ হয়েছেন মাত্র, এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে