ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ইকলো পলিটেকনিক ফেডারেল দি লুসানে সামার রিসার্চ প্রোগ্রাম: IELTS ছাড়াই আবেদন
সরকার ফারাবী: সুইজারল্যান্ডে বিশ্বের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন সুযোগ! ইকলো পলিটেকনিক ফেডারেল দি লুসানে (EPFL) ২০২৬ সালের জন্য আয়োজন করতে যাচ্ছে “EPFL Summer Research Program”, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে গবেষণার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
প্রোগ্রামের সময়সূচি
এই গ্রীষ্মকালীন প্রোগ্রাম চলবে ৩ জুলাই ২০২৬ থেকে ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত, মোট আট সপ্তাহ। আবেদন করার শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৫।
যোগ্যতা
আন্তর্জাতিক যেকোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী।
সংশ্লিষ্ট লাইফ সায়েন্স শাখার ছাত্র: বায়োলজি, বায়োফিজিকস, কেমিস্ট্রি, বায়োইনফরমেটিকস, বায়োইঞ্জিনিয়ারিং, কোয়ানটিটেটিভ বায়োলজি, জেনেটিকস ইত্যাদি।
কমপক্ষে ৩.৭৫/৪.০ সিজিপিএ।
স্নাতক পর্যায়ে অন্তত দুই বছর শেষ অথবা মাস্টার্সের প্রথম বর্ষে থাকা।
প্রোগ্রামের সুবিধাসমূহ
স্টাইপেন্ড: ৩,৬০০ সুইস ফ্রাঁ (আবাসন ও দৈনন্দিন খরচসহ)।
আবাসন: লসান বা জেনেভায়।
ভ্রমণ খরচ: আন্তর্জাতিক ফ্লাইটে সর্বোচ্চ ১,০০০ সুইস ফ্রাঁ, ইউরোপের ভেতরে ৫০০ সুইস ফ্রাঁ পর্যন্ত।
অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকদের তত্ত্বাবধানে কাজ।
সাপ্তাহিক ওয়ার্কশপে বিজ্ঞান ও ব্যক্তিগত উন্নয়নমূলক সেশন।
প্রোগ্রামের শেষে পোস্টার সেশন বা প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণা প্রদর্শন।
সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম: সুইস আল্পস ভ্রমণ, BBQ পার্টি ও ঐচ্ছিক ভ্রমণ।
ভাষা দক্ষতার জন্য IELTS বাধ্যতামূলক নয়।
প্রয়োজনীয় কাগজপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
সুপারিশপত্র
আবেদন প্রক্রিয়া
সম্পূর্ণ আবেদন অনলাইনে করতে হবে।
আবেদন শুরু করার আগে সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
ফর্ম একবারে পূরণ করতে হবে।
ফলাফল জানানো হবে ডেডলাইনের ছয় সপ্তাহ পর।
* বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ