ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইউজিসি সদস্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক সাইদুর রহমান
ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানের কাছে যোগদান পত্র পেশ করেন তিনি।
গত ৮ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ নিয়োগাদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের শর্তানুযায়ী তিনি অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতন-ভাতাসহ প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।
অধ্যাপক সাইদুর রহমান জার্নাল অব গ্রাফ অ্যালগরিদমস অ্যান্ড অ্যাপ্লিকেশন, ইন্টারন্যাশনাল জার্নাল অব ফাউন্ডেশন অব কম্পিউটার সায়েন্সসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করছেন। তার তত্ত্বাবধানে চারটি পিএইচডি এবং ২৭টি এমএসসি থিসিস সম্পন্ন হয়েছে।
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক সাইদুর রহমান ওয়ালক্যাম বেস্ট পেপার অ্যাওয়ার্ড, ইউজিসি অ্যাওয়ার্ড, বিএএস গোল্ড মেডেল, ফুনাই ইনফরমেশন টেকনোলজি অ্যাওয়ার্ড ফর ইয়াং রিসার্চার এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ বহু পুরস্কারে ভূষিত হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ