ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
২ দিনের মধ্যে ট্রফি না পেলে আইসিসিতে জানাবে ভারত
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ জিতলেও এখনো শিরোপা পায়নি ভারত। কারণ এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল তারা, ফলে ফাইনালের পর ট্রফি দেওয়া হয়নি ভারতকে। সেই ট্রফি এখনও তাদের হাতে আসেনি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব দেবজিৎ শাইকীয়া আশা করছেন, আগামী এক-দুই দিনের মধ্যে ট্রফি পেয়ে যাবে তারা।
ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল ভারত। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। নাকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি, আর ভারতও নিজের অবস্থানে অনড় ছিল। ফলে প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি।
গতকাল শুক্রবার সংবাদ সংস্থাকে শাইকীয়া বলেছেন, "এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। এটা নিয়ে আমরা অখুশি। আমরা এটা নিয়ে বারবার বলেছি। ১০ দিন আগে চিঠি পাঠানো হয়েছে এসিসি চেয়ারম্যানকে। তার পরেও বিষয়টা সমাধান হয়নি। এখনও এসিসি নিজেদের হেফাজতে ট্রফি রেখে দিয়েছে। আশা করি দুই-এক দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের কার্যালয়ে ট্রফি চলে আসবে।"
যদি তার পরও নাকভি অবস্থান না বদলান, তাহলে পরবর্তীতে আরও কড়া পদক্ষেপ নেবে ভারত। শাইকীয়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে, ৪ নভেম্বর আইসিসির বৈঠকে বিষয়টি জানানো হবে।
তিনি বলেন, "বিষয়টা কী ভাবে সামলানো হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি। ভারতবাসীকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে আসবে সেটা বলতে পারব না তবে কোনো এক দিন সেটা আসবেই। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। সব হিসাব রয়েছে। শুধু ট্রফিটাই মিলছে না। আশা করি শুভবুদ্ধির উদয় হবে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি