ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
উচ্চশিক্ষার মান উন্নয়নে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে ইউজিসির চুক্তি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিল সম্প্রতি ‘হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষকদের নেতৃত্ব ও দক্ষতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি সই করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন এবং ব্রিটিশ কাউন্সিলের ভাইস চেয়ার বারোনেস ওয়েন্ডি আলেকজান্দার। ইউজিসির পক্ষ থেকে চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই অংশীদারিত্বের আওতায় ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স হায়ার এডুকেশন বাংলাদেশের শিক্ষকদের দক্ষতা, একাডেমিক নেতৃত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে হিট প্রকল্পকে সহায়তা করবে। এর ফলে উচ্চশিক্ষার খাতের আন্তর্জাতিক মান বৃদ্ধির সঙ্গে সরকারের শিক্ষানীতিতে টেকসই পেশাদার উন্নয়নের ভিত্তি গড়ে উঠবে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, ‘এ অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার সংস্কার যাত্রায় কৌশলগত এবং সময়োপযোগী পদক্ষেপ। এটি বিশ্বব্যাংক এবং যুক্তরাজ্যের অ্যাডভান্স হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে নেতৃত্ব, শিক্ষার উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক মান বৃদ্ধির সুযোগ তৈরি করবে।’
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, ‘ইউজিসির সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের উচ্চশিক্ষার মান ও নেতৃত্ব বিকাশে আমাদের প্রতিশ্রুতিকে দৃঢ় করবে এবং ভবিষ্যতে আরও গভীর সহযোগিতার পথ খুলবে।’
ইভেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন ব্যারোনেস রোজি উইন্টারটন। তিনি বলেন, ‘এই অংশীদারিত্ব বাংলাদেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতিফলন, যেখানে শিক্ষা জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী সেতুবন্ধন।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ সালামি কত টাকা দেবেন?