ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সালমান ভক্তদের মানববন্ধন
বিনোদন ডেস্ক: ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ভক্তরা মানববন্ধন করেছেন। সালমান ভক্তরা প্রশাসনের কাছে জানতে চেয়েছেন, মামলা দায়েরের ১১ দিন পার হলেও কেন আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি।
মানবন্ধনে উপস্থিত ভক্তরা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘খুনিরা জেলে যাক, ছেলে হারা মায়ের ডাক’, ‘বিচার চাই, সালমান হত্যার বিচার চাই’। এছাড়া তারা ‘সালমান হত্যার বিচার চাই’ লেখা পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে আসেন। এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সালমান ভক্ত-অনুরাগীরা অংশ নেন।
এক ভক্ত বলেন, ‘মামলার দুইদিন পর ডন ফেসবুকে লিখেছিলেন, তিনি কয়েক দিনের মধ্যে আত্মসমর্পণ করবেন। তবে এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়নি। সামিরা হক বারবার দাবি করছেন, সালমান আত্মহত্যা করেছেন। কিন্তু মামলাটি হত্যার মামলা হিসেবে রূপ নেয়ার ২৯ বছর পর কেন এখন তাঁরা ভয় পাচ্ছেন, তা বুঝতে পারছি না।’
ভক্তরা মানববন্ধনে সালমান হত্যার সঠিক বিচার এবং আসামীদের দ্রুত বিচারের দাবি জানান।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর বিভিন্ন তদন্ত সংস্থা থানা-পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআই ইনভেস্টিগেশন চালায়। যদিও সব প্রতিবেদনই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল, সালমানের পরিবারের আপত্তিতে প্রতিবারই তদন্ত সংস্থা পরিবর্তন করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়