ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
ফেব্রুয়ারিতে ভোটের আশ্বাস দিলেন ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক :আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি চলছে, এবং তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বর মাসে।
শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “সবার সহযোগিতায় ফেব্রুয়ারিতে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা আশাবাদী।”
পিআর বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই বিষয়ে আমি কিছু বলব না, যেহেতু প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এ বিষয়ে মন্তব্য করেছেন।”
নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা বা চ্যালেঞ্জ আছে কি না জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, “এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না। সবার সহযোগিতায় একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, নির্বাচনী ইস্যু নিয়ে যেন কোনো অপতথ্য বা গুজব ছড়ানো না হয়, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ব্রিফিংয়ে পটুয়াখালীর জেলা প্রশাসকসহ নির্বাচন সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে