ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মুগ ডালের নামে বাজারজাত হচ্ছে রঙ মিশ্রিত মথ ডাল: বিএফএসএ
নিজস্ব প্রতিবেদক: মথ নামের এক ধরনের ডালকে হলুদ রঙ দিয়ে মুগ ডাল হিসেবে বাজারজাত করা হচ্ছে। তবে খাদ্যে এই ধরনের রঙ ব্যবহার করার কোনো অনুমতি নেই এবং এতে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি রয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এ বিষয়টি তুলে ধরেছে।
গবেষণায় দেখা গেছে, গত অর্থবছরে বাংলাদেশে মুগ ডালের তুলনায় মথ ডাল দ্বিগুণ পরিমাণে আমদানি হলেও, স্থানীয় বাজারে মথ ডাল হিসেবে কোনো পণ্য পাওয়া যায়নি। স্থানীয় বাজারে মুগ ডাল হিসেবে বিক্রি হওয়া ডালের সংগ্রহ করা নমুনার অর্ধেকের বেশি নমুনায় রঙ মিশ্রিত পাওয়া গেছে।
বিএফএসএ গতকাল বুধবার ক্রেতাদের সতর্ক করতে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অননুমোদিতভাবে খাদ্যে রঙ ব্যবহার, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ বা বিক্রি করা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই খাদ্য ব্যবসায়ীদের এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ক্রেতাদেরও পরামর্শ দেওয়া হয়েছে, মুগ ডাল কেনার আগে এর বিশুদ্ধতা যাচাই করতে এবং নিশ্চিত হতে হবে যে কোনো রঙ মিশ্রিত করা হয়নি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)