ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সালমান শাহর শেষ রাতের কথা জানালেন তুষার খান
নিজস্ব প্রতিবেদক :বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ — যিনি অল্প সময়েই অভিনয়ের জাদুতে দর্শকের মনে অমর হয়ে আছেন। তাঁর জনপ্রিয়তা মৃত্যুর পরও কমেনি; বরং সময়ের সঙ্গে আরও বেড়েছে। সহঅভিনেতা তুষার খান ছিলেন সালমানের ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সালমানকে নিয়ে স্মৃতিচারণ করেছেন।
তুষার খান জানান, বয়সে ছোট হলেও সালমানের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক। প্রায় প্রতিদিনই তারা একসঙ্গে কাজ করতেন। তিনি বলেন, “শেষের দিকে টানা ২৪ দিন আমরা একসঙ্গে কাজ করেছি। কাজ শেষে প্রায়ই সালমান রাতে আমার বাসায় চলে আসত। আমাদের প্রতিদিনই আড্ডা হতো— কত স্মৃতি আছে, বলে শেষ করা যাবে না। সালমান ছিল খুবই ভালো মানুষ। অনেকে বলে, ভালো মানুষ বেশিদিন থাকে না— সত্যিই তাই।”
সালমানের অভিনয়শক্তির প্রশংসা করে তুষার বলেন, “এত বছর পরেও তার সিনেমাগুলো দেখলে মনে হয়, যেন সেদিনেরই ছবি। এখনকার তরুণ প্রজন্ম, যারা তখন জন্মায়ওনি, তারাও সালমানকে ভালোবাসে— এটিই প্রমাণ করে, অভিনয়ে সে নিজের এক অনন্য জায়গা তৈরি করে নিয়েছিল।”বন্ধুর মনের অবস্থা নিয়েও স্মৃতিচারণ করেন তুষার। তিনি বলেন, “যখনই সালমানের মন খারাপ থাকত, আমাকে ফোন করে বলত— ‘ভালো লাগছে না, তোমার বাসায় আসব।’ আমরা কথা বলতাম, আর ওর মনটা ভালো হয়ে যেত। পরদিন আবার সেটে তাকে ফুরফুরে দেখতে পেতাম।”সেই অমর দিনের বেদনাদায়ক স্মৃতি মনে করে তুষার বলেন, “সালমান মারা যাওয়ার আগের দিন আমি আমেরিকা থেকে ফিরেছিলাম। সেদিন আমাদের ‘প্রেমপিয়াসী’ ছবির ডাবিং ছিল। কিন্তু আমি ক্লান্ত হয়ে আত্মীয়ের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতে ঘুম ভাঙে প্রায় পৌনে ১১টায়, তাই ডাবিংয়ে যাওয়া হয়নি।”
পরদিন সকালেই চাষী নজরুল ইসলামের মেয়ে ফোনে জানায়, সালমান আত্মহত্যা করেছে। তুষার বলেন, “আমি বিশ্বাসই করতে পারিনি। হাসপাতালে গিয়ে পরিচালক রেজা হাসমত জানালেন, সালমান ডাবিংয়ের সময় খুব আপসেট ছিল, আমাকে অনেক খুঁজেছে, ফোন করেছে, এমনকি লোকও পাঠিয়েছে।”অভিনেতা তুষার খান বলেন, “প্রায়ই মনে হয়, যদি সেদিন আমি না ঘুমিয়ে সালমানের সঙ্গে দেখা করতাম, হয়তো ওর মনটা হালকা হয়ে যেত, আর আজও আমাদের মাঝে থাকত সে। এত দর্শকের হৃদয় ভেঙে যেত না। এই আফসোস আমার সারাজীবন থেকে যাবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)