ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
ইমামরা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান: এ্যানি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ইসলাম আমাদেরকে মানবতার সেবায় কাজ করতে শেখায়। ন্যায় প্রতিষ্ঠা ও শান্তি রক্ষাও ইসলামের মূল শিক্ষা। ইসলামের আলোকেই সমাজে ইতিবাচক দিকনির্দেশনা তুলে ধরা সম্ভব, যা ইমাম ও খতিবরা বাস্তবায়ন করতে সক্ষম।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত ইমাম-খতিব কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটি সানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
শহীদ উদ্দিন এ্যানি বলেন, ইমাম ও খতিবরা সমাজের জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। যখন সমাজ অন্ধকারে নিমজ্জিত হয়, তারা আলোর পথ দেখান। আপনারা সমাজে অত্যন্ত সম্মানিত। গত কয়েক বছরে আপনাদের অনেক বাধা ও আঘাতের সম্মুখীন হতে হয়েছে, তবুও আলো ছড়ানোর কাজ বন্ধ হয়নি। আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তবে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের আদর্শ ভিন্ন হলেও লক্ষ্য এক—একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। জুমার খুতবার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা যদি সমাজে ছড়িয়ে পড়ে, তবে সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে। অন্যথায় আবার অন্ধকারে পড়তে হবে। আমাদের ঐক্যই আমাদের শক্তি।
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার গুরুত্বেও তিনি গুরুত্বারোপ করেন। এ্যানি বলেন, বর্তমান সময়ে মাদক সমাজের বড় সমস্যা। নীতি-নৈতিকতা বজায় রেখে মাদকমুক্ত সমাজ গড়তে হবে। যদি আমরা এই সমস্যার সমাধান করতে না পারি, তবে সমাজের ইতিবাচক দিকগুলো হারিয়ে যাবে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মাওলানা মুজাহিদুল হক। প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামীয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা হারুন আল মাদানী। প্রধান আলোচক ছিলেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।
অন্যান্য উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাবিব উল্যা, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যা প্রমুখ।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ধারাবাহিক পতনে বড় ধসের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার