ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভুয়া জুলাই-যোদ্ধা ধরা পড়লো, ১২৭ জনের গেজেট বাতিল
নিজস্ব প্রতিবেদক :মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত না থেকেও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া ১০৪ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নামের গেজেট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যাচাই-বাছাইয়ের মাধ্যমে মোট ১২৭ জনের গেজেট বাতিল করা হবে, যার মধ্যে দ্বৈত গেজেটধারীর নামও রয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া ও ১ জন দ্বৈত গেজেটধারী, সিলেট বিভাগে ২৬ জন ভুয়া ও ১ জন দ্বৈত, চট্টগ্রামে ৩৪ জন ভুয়া ও ৪ জন দ্বৈত, খুলনায় ৫ জন ভুয়া ও ৪ জন দ্বৈত, রংপুরে ২ জন ভুয়া, ঢাকায় ৭ জন ভুয়া ও ৭ জন দ্বৈত, রাজশাহীতে ৯ জন ভুয়া ও ৪ জন দ্বৈত এবং বরিশাল বিভাগে ২ জন দ্বৈত গেজেটধারীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন জানান, যাচাই-বাছাই শেষে প্রমাণিত ভুয়া ব্যক্তিদের গেজেট বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে প্রকৃত যোগ্য ও প্রমাণিত যোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করা হবে।
গেজেট বাতিলের এই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ময়মনসিংহ বিভাগের সৈয়দ তরিকুল ইসলাম, মোহাম্মদ নুরুল আমিন, তানভীর আহমেদ, আছিয়া খাতুনসহ আরও ২০ জন এবং ঢাকার ৭ জন দ্বৈত গেজেটধারীসহ চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশালের বিভিন্ন নাম। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেন, প্রমাণিত ভুয়া ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা