ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে ১৩ আনসারসহ প্রিজাইডিং অফিসার থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবেন আরও একজন অস্ত্রধারী আনসার সদস্য।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে সবচেয়ে বেশি আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে নিয়োজিত ১৩ জন সদস্যের মধ্যে ৪ জনের কাছে থাকবে অস্ত্র, আর প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য থাকবেন একজন বিশেষ অস্ত্রধারী সদস্য। তিনি আরও জানান, নির্বাচনকালীন সময় আনসার সদস্যরা টানা নয় দিন দায়িত্ব পালন করবেন এবং শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
আনসার বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও জাতীয় উন্নয়নে বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। নিজেদের স্বার্থের তোয়াক্কা না করে তারা দায়িত্ব পালন করছেন সর্বোচ্চ নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে।জুলাই অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, উদ্ধার অভিযানও তত জোরদার করা হচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা