ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কর ছাড়ের সুবিধা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা
ডুয়া ডেস্ক : স্বাধীনতার পর থেকে কর ছাড়ের যে সুবিধা দেওয়া হয়েছে, তা আর দেওয়ার পক্ষে নয় সরকার। এ মানসিকতা থেকে আমাদের বের হওয়া দরকার। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ সময় ভ্যাট আদায়ে পিছিয়ে পড়ার জন্য সব পক্ষের মানসিকতাকে দায়ী করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ভ্যাট-ট্যাক্স না দিলে সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হন নাগরিকরা। তাই যায় যার অবস্থান থেকে সবার ভ্যাট-ট্যাক্স দেওয়া উচিত।
অর্থ উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে বহু শিল্প শারীরিক দিক থেকে বড় হয়ে গেছে। কিন্তু তারা নিজেদেরকে এখনও বড় ভাবতে পারে না, শিশু মনে করে। তাদের নাম আর বললাম না।
তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে, যাকে বলে এলডিসি উত্তরণ হবে। তাই কর ছাড়ের এসব সুবিধা থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদের প্রতিযোগিতামূলক করে তুলতে হবে।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, এনবিআর সদস্য (মূসক নীতি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ