ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
'মুখোমুখি মাননীয়' শীর্ষক টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ আজ ৩০ নভেম্বর শনিবার ‘মুখোমুখি মাননীয়’ শীর্ষক এক টক শো’র আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের স্টুডিওতে অনুষ্ঠিত টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিভাগের শিক্ষার্থী শুভ সেন টক শো সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান টক শোতে উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, শিক্ষা ও গবেষণার সার্বিক উন্নয়ন এবং ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, ন্যায্যতার ভিত্তিতে হলে সিট বন্টন ও শৃঙ্খলা আনয়ন, শিক্ষার্থীদের অভ্যন্তরীণ যাতায়াতের জন্য শাটল বাস সার্ভিস চালু, ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, গ্রন্থাগার ও শ্রেণিকক্ষ সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।
ড. নিয়াজ আহমদ আরও বলেন, বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় স্থান পাওয়া আন্তর্জাতিক মানের অনেক শিক্ষক ও গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁদের বিভিন্ন অর্জনের স্বীকৃতি প্রদান, গবেষণাকর্মে অনুদান বৃদ্ধি ও জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।
‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলে কি কি করতেন’ এ বিষয়ে শিক্ষার্থীরা নিজ নিজ চিন্তা-ভাবনা টক শোতে তুলে ধরেন।
মামুন/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ