ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে। তিনি মনে করেন, অতীতের নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের প্রতি জনমনে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে এসে জনগণের আস্থা অর্জনের একটি সুবর্ণ সুযোগ এনে দেবে এই নির্বাচন।
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
সভায় ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক, এসবি প্রধানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি নির্বাচনকে সামনে রেখে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানো, গোয়েন্দা তথ্য সংগ্রহে জোর দেওয়া এবং অস্ত্র উদ্ধারে পুরস্কারের বিষয়ে প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশ কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার নির্দেশ দেন এবং হয়রানি ছাড়া যথাসময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়াও, গুম কমিশনে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু এবং বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলো গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশনা দেন আইজিপি। তিনি মামলার তদন্তের গুণগত মান বাড়ানোর ওপরও জোর দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ